আমাদের স্কুলে মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য মেধা বৃত্তি প্রদান করা হয়।
পাঠাগারে বিভিন্ন বিষয়ের বই রয়েছে এবং ছাত্রছাত্রীরা এসে বই পড়ে তাদের জ্ঞান বাড়াতে পারে।
ছাত্রছাত্রীদের জ্ঞানের পাশাপাশি চরিত্র গঠন ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ শেখানো হয়।
ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’র শাখা ‘মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা’র অন্যতম প্রকল্প ‘কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল’ শিশু শিক্ষার অনন্য প্রতিষ্ঠান।যা প্রতিষ্ঠিত হয় ১৯৯৯সালে। আধুনিক শিক্ষা পদ্ধতি ও কঠোর নিয়ম শৃংখলার মধ্যে স্বল্প খরচ,নিবিড় পর্যবেক্ষণ,প্রশিক্ষিত মান সম্পন্ন শিক্ষক/শিক্ষিকা ও অভিজ্ঞ পরিচালনা পরিষদ দ্বারা স্কুলটি পরিচালিত। মতলব শহরের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠানটি নিজস্ব ভ‚মি ও মনোরম পরিবেশে অবস্থিত। বর্তমান স্কুলে প্লে,নার্সারী,কে.জি.-১ থেকে কে.জি.-া পর্যন্ত শ্রেণি রয়েছে । ২০১০ থেকে অদ্যাবধি উপজেলা পর্যয়ে এ স্কুল শ্রেষ্ঠ স্থান অধিকার করে। জেলা পর্যায়ে এ স্কুলটি মেধা তালিকায় স্থান পায়। স্কুলে লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং, ধর্মীয় শিক্ষা, পি টি, খেলাধুলা,চিত্রাঙ্কন,আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, গল্পবলা, প্রাথমিক চিকিৎসা,হস্তক্ষর প্রশিক্ষণ,কম্পিউটার প্রভৃতি শিক্ষা দান করা হয় । এ ছাড়া নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা, শিক্ষা সফরের মাধ্যমে শিশুদেরকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলা হয়

আমাদের স্কুলের শিক্ষকগণ অত্যন্ত দক্ষ, তারা শুধু পড়ানোই নয়, ছাত্রছাত্রীদের জ্ঞানের পাশাপাশি চরিত্র গঠনেও সাহায্য করেন।